ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ড ভ্যানের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও অন্তত ১৫জন যাত্রী আহত হয়েছেন। আহতরা জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাজীপাড়ার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) ও রংপুর জেলা সদরের হরকলি চৌরাপাড়ার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিলেট যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেরতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসটি সড়ক বিভাজনে উল্টে যায়। এই ঘটনায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কাভার্ড ভ্যান ও বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

পড়ুন : এসআরবি’র যৌথ অভিযানে প্রায় ছয় লক্ষ টাকার জাল নোটসহ আটক-৩

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন