সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক চাপায় অটোভ্যান চালক নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক চাপায় আজিজুল হক নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক নরিনা ইউনিয়নের নবদিঘী গ্রামের বাসিন্দা।

রোববার (২৫ অক্টোবর) সকালে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, অটোভ্যান চালক আজিজুল হক নরিনা বাজার থেকে সিমেন্ট ক্রয় করে ভ্যানযোগে নবদিঘী গ্রামে যাচ্ছিল। নাববিলা গ্রামে পৌঁছলে বিপরীত থেকে আসা দ্রুতগতির ট্রাকটি ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক আজিজুল হক মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন : দেশের বাজারে আবারও কমল সোনার দাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন