জামালপুরে মক্তবের ছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্মীয় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১। একই সঙ্গে ওই আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মন্ডল পাড়া জামে মসজিদে শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য মক্তব পরিচালিত হয়। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মুছা মিয়া মক্তবটি পরিচালনা করেন।
গত ২০২০ সালের ২৮ নভেম্বর মক্তবের ছাত্রী স্থানীয় এক কিশোরীকে (১৫) মসজিদের ভেতরে কৌশলে ধর্ষণ করেন ইমাম মুছা মিয়া।
এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ধর্ষণ মামলা দায়েরে করেন।
ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণের পর আসামির উপস্থিতিতে রোববার রায় ঘোষণা করা হয় ।
এসময় ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার আসামি মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেন।
পড়ুন : সরকারি প্রজ্ঞাপন ছাড়াই ছবি তোলা বন্ধ, গাংনী নির্বাচন অফিসে নতুন ভোটারদের ভোগান্তি
সা/


