পর্যটন অর্থনীতি ধ্বংস হোক, তা কারও কাম্য হতে পারে না: আব্দুল ওয়াদুদ ভূঁইয়া

সাজেককে ঘিরে চলমান উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি।

বিজ্ঞাপন

তিনি বলেন, পাহাড়ের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ পর্যটনশিল্প। নিজেদের আন্তঃকোন্দলের কারণে এ শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না। পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হলে বহু মানুষের রুটি-রুজি বন্ধ হয়ে যাবে। পর্যটন অর্থনীতি ধ্বংস হোক, তা কারও কাম্য হতে পারে না।

রাঙ্গামাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতীয় বিষয়ক উপদেষ্টা প্রয়াত সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াদুদ ভূঁইয়া এমপি আরো বলেন, পাহাড়ের সামগ্রিক উন্নয়নে প্রয়াত সুবিমল দেওয়ানের সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা ধারণ করতে হবে। তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে রাঙ্গামাটির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, তাঁর বাবা সুবিমল দেওয়ান একজন রাজনীতিবিদ হিসেবে পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করেছেন। এ অঞ্চলের উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। রাজনীতির বাইরেও তিনি ছিলেন সর্বজনগ্রাহ্য সামাজিক ব্যক্তিত্ব। তাঁর স্মৃতি ধরে রাখতে ভবিষ্যতে বহুমুখী সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ও ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এবং রাঙ্গামাটি সদর জোন কমান্ডার একরামুল রাহাত, পিএসসি।

সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মৈত্রী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন প্রজন্মের সৃজনশীলতা বিকাশ, সাহিত্য ও শিল্পচর্চায় উৎসাহ প্রদান এবং গুণী ব্যক্তিদের অবদান স্মরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া ‘পাহাড়ের গর্ব’ হিসেবে পরিচিত ঋতুপর্ণা চাকমাকে সংবর্ধনা এবং প্রয়াত সাংবাদিক একেএম মকছুদ আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা প্রদান করা হয়।

পড়ুন : অনিবার্য কারণে রোববারের একনেক সভা স্থগিত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন