ফতুল্লায় চুরির অভিযোগে মারধর, পরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাচ চুরির অভিযোগে মারধরের শিকার হওয়ার পর ইয়াসিন (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে কাশিপুরের মধ্য নরসিংহপুর এলাকার হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। মারধরের অপমান থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে আব্দুর রহমান কাসেমীর বাড়ির গেটের সামনে ইয়াসিনের মরদেহ পাওয়া যায়। তিনি ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার বাবার নাম বাচ্চু মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুর রহমান কাসেমীর বাড়ি থেকে কাচ চুরির অভিযোগ ওঠে ইয়াসিনের বিরুদ্ধে। এ অভিযোগকে কেন্দ্র করে আবুল মিয়ার ছেলে শান্ত, আক্তার দেওয়ানের ছেলে জনি দেওয়ান ও মৃত কফিল উদ্দিন মুন্সীর ছেলে ইমরান তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এরপর রাতে বাড়ির গেটের সামনে ইয়াসিনের গলায় ফাঁস দেওয়া মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পারে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। চুরির অভিযোগে মারধরের ঘটনা এবং যুবকের মৃত্যুর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুদ্দোহা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পড়ুন:জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন