গাছে উঠেছিলেন চালতা পাড়তে, ফিরলেন নিথর দেহে

জামালপুরের মাদারগঞ্জে গাছে উঠে চালতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত তাওহীদ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার (২৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তাওহীদ মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মিলন বাজার এলাকার নুরনবীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আচার তৈরির জন্য চালতা সংগ্রহ করতে কড়ইচড়া ইউনিয়নের ছালাবান্দা এলাকায় যান তাওহীদ। সেখানে একটি গাছে উঠে চালতা পাড়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তাওহীদ। তাঁর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায় বলে জানিয়েছেন স্বজনেরা।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তাঁর মৃত্যু হয়।

নিহতের আত্মীয় শফিকুল ইসলাম ছিবল ও সালাউদ্দিন জানান, গত মঙ্গলবার গাছে উঠে চালতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাওহীদ। এতে তাঁর শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। প্রথমে তাঁকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

স্বজনেরা জানান, রোববার বিকেলে ঢাকা থেকে তাওহীদের মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়। পরে তাঁর দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে রিকশা ভাড়ার নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে মানুষ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন