দৈনিক জনপদ বার্তার ডিক্লারেশন পেলেন জসিম ফরায়েজী

ফেনী থেকে প্রকাশিতব্য নতুন পত্রিকা ‘দৈনিক জনপদ বার্তা’র ডিক্লারেশন (ঘোষণাপত্র) পেয়েছেন সাংবাদিক জসিম উদ্দিন ফরায়েজী। তিনি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি গাজী টেলিভিশন (জিটিভি) ও জাতীয় দৈনিক জনকণ্ঠের ফেনী প্রতিনিধি এবং দৈনিক আলোকিত গণমাধ্যমের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম আনুষ্ঠানিকভাবে জসিম উদ্দিন ফরায়েজীর হাতে পত্রিকাটির ডিক্লারেশনের ঘোষণাপত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, সহকারী কমিশনার চয়ন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন এবং অ্যাডভোকেট মোহাম্মদ শারিদ।

দৈনিক জনপদ বার্তার ডিক্লারেশন প্রাপ্তির মধ্য দিয়ে ফেনীর গণমাধ্যম অঙ্গনে নতুন একটি সংবাদমাধ্যমের যাত্রার আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল। পত্রিকাটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় জনমানুষের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন