ঢাকার দোহার উপজেলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী পারুল আক্তার। অসুস্থতার কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না তিনি। এমন কঠিন সময়ে অসহায় পারুলের পাশে দাঁড়িয়েছেন শামীমা রহিম শিলা।
শনিবার রাতে উপজেলার জয়পাড়া খালপাড় এলাকায় পারুলের অসুস্থতার খোঁজখবর নেন এবং তার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন ঢাকা জেলা মহিলা সভাপতি শামীমা রহিম শিলা।
দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে চলেছেন পারুল। ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে বিছানায় দিন কাটছে তাঁর। শারীরিক অসুস্থতার পাশাপাশি এমন পরিস্থিতিতে তাঁর জীবন হয়ে উঠেছে দুর্বিষহ।
তবে পারুলের উন্নত চিকিৎসা ও সুস্থতার জন্য প্রয়োজনীয় সহায়তার জন্য সমাজের সামর্থ্যবান মানুষকে এগিয়ে আহবান জানান শামীমা রহিম শিলা মানবিক সহায়তা ও সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্যান্সারে আক্রান্ত পারুল যেন নতুন করে বাঁচার সাহস পান এটাই প্রত্যাশা।
পড়ুন : বন্দরে ব্যবহারের আগেই ভাঙা পড়ল ১৬ লাখ টাকার শৌচাগার, দায় কার


