মিরপুর টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

ওয়ানডে ফরম্যাটে বেশ কিছুদিন কঠিন সময় পার করার পর, নিজেদের চেনা ও স্বস্তির ফরম্যাট টেস্ট ক্রিকেট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

তবে এই ম্যাচের আগে বড় এক ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। মঙ্গলবার অনুশীলনের সময় নেটে ব্যাটিং করার সময় বলে আঘাত পান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ফলে ইনজুরির কারণে একাদশে জায়গা হয়নি তাঁর। মুশফিকের পরিবর্তে প্রথম টেস্টের এই একাদশে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।

গতকাল সকালে অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। তখন ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে। ডান হাতের তর্জনিতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যাওয়া মুশফিক গতকাল আর ব্যাটিংও করেননি। এক্সরে রিপোর্টে গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় কাল রাতে বলা হয়েছিল তিনি একাদশের জন্য বিবেচনায় থাকবেন। তবে শেষ পর্যন্ত তাঁকে রাখা হয়নি। ২০২৪ এর ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেননি মুশফিক। তখনো চোটের কারণে তিনি দলে ছিলেন না।

মুশফিকের জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে সাড়ে তিন শ রানের ইনিংস খেলেছেন।

বাংলাদেশ তাদের একাদশ সাজিয়েছে দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে তিন স্পিনার নিয়ে।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

জোনাথন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, ত্যাগনারায়ণ চন্দরপল, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, কেমার রোচ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান ও জেডেন সিলস।

পড়ুন : খুলনায় একদিনে তিনজনকে গুলি, আহত দুই যুবদল নেতা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন