বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ‘অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর তৃতীয় ধাপের গোলকিপার প্রশিক্ষণ কার্যক্রম।
দেশব্যাপী নারী হকির উন্নয়নে আয়োজিত এই বিশেষ ক্যাম্পে বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত মোট ২৪ জন প্রতিশ্রুতিশীল নারী গোলরক্ষক অংশ নিচ্ছেন। ক্যাম্পের খেলোয়াড়দের গোলকিপার প্যাডসহ যাবতীয় প্রশিক্ষণ সামগ্রী ও সার্বিক খরচের পৃষ্ঠপোষকতা করছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
আজ সকালে স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর হেড অব ইন্টারনাল কমিউনিকেশনস অ্যান্ড সিএসআর কমিউনিকেশন জনাব শফিক আর ভুঁইয়া এবং সিএসআর, রিপোর্টিং অ্যান্ড স্পন্সরশিপ অফিসার (কমিউনিকেশন) রামিসা তাবাচ্ছুম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি জনাব সাজেদ এ. এ. আদেল, কোষাধ্যক্ষ জনাব মিজানুর রহমান ডন, উইমেন্স উইং-এর চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন রেফাতুল ইসলাম, উইমেন্স উইং-এর সম্পাদক জনাব তারিকুজ্জামান নান্নু এবং বাহফে কার্যনির্বাহী সদস্য জনাব আশরাফুল আলম বাবলু।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিবৃন্দ প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেওয়া নারী হকি খেলোয়াড়দের আন্তরিক উৎসাহ প্রদান করেন এবং দেশের নারী হকির সার্বিক মানোন্নয়নে ভবিষ্যতেও ফেডারেশনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন :
সা/


