বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগীয় সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের।
জামায়াতে ইসলামীর জেলা যুব বিভাগের সভাপতি বোরহানুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ, আন্তর্জাতিক ইসলামী ছাত্র ও যুব ফেডারেশনের মহাসচিব মোস্তফা ফয়সাল পারভেজ প্রমুখ।
সম্মেলনে বক্তারা যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, যোগ্য নেতৃত্ব তৈরি এবং দেশের সার্বিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ত হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় জামায়াত ইসলামী নেতৃবৃন্দ এবং যুব ইউনিয়নের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : ভ্যানের গোপন চেম্বারে থরে থরে বিদেশি মদ! পূর্বধলায় ধরা খেল পাচারকারী


