দিনাজপুরে ভাবনা’র প্রকল্প অবহিততকরণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরিফ বলেছেন নারীদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে পারলে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলে তাদের অর্থনীতিক মুক্তি আসবে। পাশাপাশি ভাবনা মাদকাসক্ত ব্যক্তিদের সমাজের মূল স্থানে ফিরিয়ে আনতে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক কুসংস্কার বন্ধ করতে না পারলে নারীর ক্ষমতায়ন বা অর্থনৈতিক মুক্তি কখনো আসবে না। মনে রাখবেন কাজের চেয়ে প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ।
২৯ অক্টোবর বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভাবনা (সমাজ ও মানবিক বিকাশ) এর আয়োজনে ঢাকা উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিস এর সহযোগিতায় এজেন্সি ফ্রার্নাসাইস ডি ডেভেলপমেন্ট (এএফডি) এর অর্থায়নে “টেকসই জীবিকা ও বাজার সংযোগের মাধ্যমে নারীর রুপান্তরমূলক অর্থনৈতিক ক্ষমতায়ন (ফেইম)” প্রকল্প অবহিতকরণ সভার উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ভাবনা (সমাজ ও মানবিক বিকাশ) সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওহেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম, উপজেলা কৃষি অফিসার সুরভী আক্তার, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সাংবাদিক কাশী কুমার দাস, জুট ওয়ার্ল্ড এর নির্বাহী পরিচালক শিউলী আক্তার যুথী। প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য ও প্রকল্প সম্পর্কে ধারণাপত্র পাঠ করেন প্রকল্প সমন্বয়কারী নাজমিন বেগম। সভাপতির বক্তব্যে ভাবনার নির্বাহী পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান বলেন, কড়া এবং ওরাওঁ জাতি গোষ্ঠীর ও প্রান্তিক নারীদের দক্ষতা, প্রশিক্ষণ, উৎপাদনশীল সম্পদ এবং বাজার সুযোগে প্রবেশাধিকার উন্নত করার মাধ্যমে তাদের অর্থনৈতিক ক্ষতায়নকে সমর্থন করা। যাতে তারা জীবিকা নির্বাহের কর্মকান্ডে অধিকতর ও পছন্দ মতামত এবং প্রভাব প্রয়োগ করতে সক্ষম হয়, সেজন্য এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন:মানবতাবিরোধী অপরাধ: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন