শ্রীপুরে ট্রেনের ছাদ থেকে যুবককে ছুরিকাঘাত করে ফেলে দিয়েছেন দুর্বৃত্তরা

শ্রীপুরে চলন্ত ট্রেন রেলওয়ে স্টেশনে থামার পর আনোয়ারুল ইসলাম নামের এক যুবককে ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়েছেন দুর্বৃত্তরা। গুরুতর আহত যুবককে কয়েকজন মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। যুবকের অবস্থা আশংকাজনক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ঢাকা গামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে শ্রীপুর রেলওয়ে স্টেশনে আসার পর হঠাৎ ছাদ থেকে ফেলে দেয় দুর্বৃত্তরা। ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক মো. আনোয়ারুল ইসলাম(৩২) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মো. লিটন মিয়ার ছেলে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ অনিক বলেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বোয়ালখালী ফুটবল একাডেমির কমিটি ঘোষণা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন