১৫ মিনিটে তিন গোল, ১ হাজার গোলের আরও কাছে ক্রিস্টিয়ানো রোনালদো

বয়সকে কেবলই সংখ্যা বানিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলক্ষুধা যেন আরও তীব্র হয়েছে। সৌদি প্রো লিগে আল খলুদের বিপক্ষে ম্যাচে চেনা রূপেই দেখা মিলল এই পর্তুগিজ মহাতারকার। মাত্র ১৫ মিনিটের ঝড়ে তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে তিনি পূর্ণ করলেন হ্যাটট্রিক। আর তার এই গোল-উৎসবে ভর করেই আল খলুদকে ৫-৩ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল নাসর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে আল আওয়াল পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিক আল নাসর। ম্যাচের ২৪ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় তারা। এরপর ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। তবে প্রথমার্ধের শেষভাগ এবং বিরতির ঠিক আগের সময়টাতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ সমতা এনে লড়াই জমিয়ে তোলে আল খলুদ।

দ্বিতীয়ার্ধে অবশ্য পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের ৬৬ মিনিটে জোয়াও ফেলিক্সের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলকে আবারও এগিয়ে নেন তিনি। এর ঠিক ছয় মিনিট পর, আবারও ফেলিক্সের সহায়তাতেই নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। এরপর ৮১ মিনিটে সাদিও মানের অ্যাসিস্ট থেকে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

এই হ্যাটট্রিকটি রোনালদোর ক্যারিয়ারের মুকুটে যোগ করেছে নতুন এক গৌরব। এর মধ্য দিয়ে ক্লাব ফুটবলে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮৩৯টিতে। পাশাপাশি পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩৪ ম্যাচে তার গোলসংখ্যা ১৪৬টি। সব মিলিয়ে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের মোট গোল এখন দাঁড়িয়েছে ৯৮৫টিতে। অর্থাৎ, বহুল কাঙ্ক্ষিত ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে ৪১ বছর বয়সী এই তারকার এখন প্রয়োজন আর মাত্র ১৫টি গোল।

এই জয়ে মূল্যবান ৩ পয়েন্ট পাওয়ার পাশাপাশি সৌদি প্রো লিগের শীর্ষস্থান দখলের লড়াইয়েও বেশ শক্ত অবস্থানে রয়েছে আল নাসর। চলতি লিগে ১১ ম্যাচে ৯ জয়, এক হার ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে আল কাদসিয়া, আর আল নাসর রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে, ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে আল খলুদ।

পড়ুন : চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন