সিরাজগঞ্জে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচয়পত্র ব্যবহারকারী এক ব্যক্তিকে আটক করেছে এনএসআই ও সদর থানা পুলিশের যৌথ দল।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১টা ১০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া থাকা অবস্থায় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা গ্রামের মো. সামাদ সরকারের ছেলে নূরজ্জামান নূর আবু সালেহ।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৬ সালে তিনি ‘Md. Jakirul Islam (Rahul)’ নামে এনএসআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র তৈরি করেন। পরবর্তী সময়ে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখানো এবং বিভিন্ন দোকান থেকে অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তিনি এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জের যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন