চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন পেয়েছেন ১৫ জন রোগী। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা নেওয়া রোগীদের মধ্য থেকে বাছাই করে শুক্রবার (৩০ অক্টোবর) তাদের ছানি অপারেশন সম্পন্ন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের সার্বিক ব্যবস্থাপনায় এবং বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ মানবিক কর্মসূচি বাস্তবায়িত হয়।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ বলেন, যুবদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করাও সংগঠনের অন্যতম দায়িত্ব।

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মানুষের কল্যাণে কিছু করার প্রত্যয় থেকেই বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৫ জন রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। মানুষের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের সবচেয়ে বড় সার্থকতা।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের উচিত অসহায় মানুষের চিকিৎসাসেবায় এগিয়ে আসা। মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুধু বড় আয়োজনের প্রয়োজন নেই; আন্তরিক ইচ্ছা থাকলেই ছোট উদ্যোগেও অনেক মানুষের উপকার করা সম্ভব।

এদিকে চোখের ছানি ও অন্যান্য চক্ষু সমস্যা সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টরা বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। চোখের দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের নিয়মিত চোখ পরীক্ষা করানো উচিত। নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদেরও চোখের যত্নে উৎসাহিত করতে হবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, চোখের সমস্যা নিয়ে অবহেলা, কুসংস্কার কিংবা অনভিজ্ঞ ব্যক্তির পরামর্শে চিকিৎসা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ করলে অনেক ক্ষেত্রে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া সম্ভব। পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসার দায়িত্ব নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড়সংলগ্ন স্বপ্নীল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে সাধারণ চিকিৎসাসেবা, চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়। ওই ক্যাম্পের মাধ্যমে ছানি অপারেশনের জন্য ১৫ জন রোগীকে নির্বাচন করা হয়। শুক্রবার ১৫ জন রোগীকে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চক্ষু হাসপাতাল বিনামূল্যে অপারেশন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য মোঃ জলিল। সদর উপজেলা যুবদলের সদস্যসচিব লিটন আহমেদ। পৌর যুবদল নেতা মোঃ মুকুল হোসেন, যুব নেতা মোহাম্মদ আসিফ, বাসির, পান্না বিশ্বাস। বালিয়াডাঙ্গা ইউনিয়ন যুবদল নেতা জুয়েল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : পাবনার মালঞ্চিতে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন