জাফলংয়ে প্রথমবারের মতো ফ্রিডম ট্যালেন্ট হান্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রিডম ট্যালেন্ট হান্ট–২০২৬’ বৃত্তি পরীক্ষা। শনিবার (৩১ অক্টোবর) সকালে জাফলংয়ের আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজে ফ্রিডম স্কুল অফ এক্সিলেন্সের উদ্যোগে এ পরীক্ষার আয়োজন করা হয়। এতে ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮২ জন শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা অন্বেষণ এবং শিক্ষাক্ষেত্রে তাদের আরও উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। প্রথমবারের মতো আয়োজিত এ পরীক্ষায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বৃত্তি পরীক্ষার প্রধান আয়োজক ছিলেন হাজী রইছ উদ্দিন। পরীক্ষা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিলেট জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. এ. হালিম।

পরীক্ষায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, সিলেট জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্য আবুল খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী মজির উদ্দিন এবং ১১ নং মধ্য জাফলং ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

পরীক্ষাকেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম। কেন্দ্র সুপার ছিলেন গণেশ চন্দ্র মজুমদার। সহকারী হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন আবুল হাসান, বর্ণমালা গোয়াইনঘাটের পরিচালক আল মমিন ও আব্দুল আলিম।

পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সার্বিক সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে কমেন্ট নিয়ে দুই তরুণের হাতাহাতি থেকে সংঘর্ষ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন