ধামরাইয়ে বাইশাকান্দা ও নান্নার ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ও নান্নার ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নান্নার ইউনিয়ন পরিষদের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন পৃথক অনুষ্ঠানে এসব কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মিশুক কুমার দত্ত, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও সিনিয়র সহসভাপতি রকিবুর রহমান খান ফরহাদ।

এছাড়া উপস্থিত ছিলেন বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বাইশাকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা। নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, “ধামরাইয়ের জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদ সদস্য বানিয়েছেন। তাই জনগণের স্বার্থে এবং এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চান। ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হলে সাধারণ মানুষ আরও ভালোভাবে নাগরিক সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন ভবন নির্মাণ ও উদ্বোধনের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ সহজে ও স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন

পড়ুন : ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন