জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিউল ইসলাম (শুভ)-কে সভাপতি এবং মোহাম্মদ আনোয়ার হোসেন (সুমন)-কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
গত ৩০ অক্টোবর জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলদার ইভা ও সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার খ.ম জাহাঙ্গীর স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত পত্রে উল্লেখ করা হয়, নবগঠিত কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে পরবর্তীতে জেলার সকল পৌরসভা ও উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হবে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাজারুল খাঁন , সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম খাঁন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন তালুকদার ।
এছাড়া সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন— মোহাম্মদ আব্দুল হেলিম ভূঁইয়া, মোহাম্মদ জুয়েল তালুকদার, মোহাম্মদ নিরব দেওয়ান, মাহবুব আলম কাজল, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ মনোয়ার হোসেন তপু, কখন আমিন তালুকদার , মোহাম্মদ আলী নূর, মোহাম্মদ সোয়েব উদ্দিন রানা, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ মামুন মিয়া ও মোহাম্মদ আব্দুর আল মামুন ।
কমিটির সহ-সাংগঠনিক, দপ্তর ও আইন বিষয়কসহ অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন— রাসেল মিয়া, আল-আমিন পাশা চৌধুরী, নুরুল আমিন, আজিজুল হক কাজল, রায়হান মিয়া, বকুল মিয়া, বাবলু মিয়া, জুয়েল, রুহুল আমিন, আল আমিন, জুয়েল মিয়া , মানিক মিয়া, জাহের মিয়া, পারভেজ রানা, রাসেল খাঁন এবং মনিরুজ্জামান ভূঁইয়া।
নারী ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন— মোসাঃ সবিনা আক্তার, মোসাঃ সাবিকুন নাহার, মোসাঃ ফারজানা আক্তার ও মোসাঃ জাহেরা বেগম । কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোসাঃ মোনেছা আক্তার।
কমিটি গঠনের পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেতনা বাস্তবায়নে এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনকে গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পড়ুন : নতুন কুপে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রত্যাশা


