ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানসহ ভারতীয় থান কাপড় আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শার্টের থান কাপড় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামাল ও কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য প্রায় ৯০ লক্ষ ৩০ হাজার ৭০০ টাকা। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার আমতলী এলাকায় বিজিবি এ অভিযান চালায়।

বিজ্ঞাপন

বিজিবি সূত্র জানায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-২০০১/এমপি হতে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার আমতলী নামক স্থানে অবস্থান নেয়।

অভিযানকালে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি টহলদল সেটিকে থামানোর জন্য ধাওয়া করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক প্রধান সড়ক ছেড়ে ভিন্ন রাস্তায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে কাভার্ড ভ্যানটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে নয় হাজার ২৭৮ মিটার উন্নতমানের ভারতীয় শার্টের থান কাপড় উদ্ধার এবং কাভার্ড ভ্যানটি আটক করতে সক্ষম হয়।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—মহাপরিচালকের এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্তবর্তী এলাকায় আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে। আটককৃত চোরাচালানের মালামাল ও কাভার্ড ভ্যানটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

পড়ুন : রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন