শৈলকুপায় ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত আটক ০৭

ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেষ্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় ৭ জনকে আটক করেছে পুলিশ । আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়ালের (Summary Trial) মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে সকল আসামীদেরকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানপূর্বক জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত আসামীদের তালিকা ও সাজার বিবরণ: শৈলকূপার দুধসর বাবুপাড়ার বিকাশ বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (১৮) কে ৭(সাত) মাস সশ্রম কারাদণ্ড ৫০০/- টাকা অনাদায়ে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড। ফাজিলপুর গ্রামের দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে মধু বিশ্বাস (৬৫) কে ৭(সাত) মাস সশ্রম কারাদণ্ড ২০০/- টাকা অনাদায়ে ১০(দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড। হিতামপুর গ্রামের মাসুদ শেখের ছেলে রমজান আলী (২২) কে
০৮(আট) মাস সশ্রম কারাদণ্ড ২০০/- টাকা অনাদায়ে ১০(দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড। কবিরপুর গ্রামের মৃত ছরোয়ার মোল্লার ছেলে শাহিন পারভেজ (৪০) কে ৭(সাত) মাস সশ্রম কারাদণ্ড ৫০০/- টাকা অনাদায়ে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড। হড়রা গ্রামের আঃ মমিনের ছেলে জাহিদ হাসান (২৬)কে ৮(আট) মাস সশ্রম কারাদণ্ড ৫০০/- টাকা অনাদায়ে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড। মনোহরপুর গ্রামের মৃত জহুর মিয়া ছেলে মোঃ বাহারকে ৭(সাত) মাস সশ্রম কারাদণ্ড ৫০০/- টাকা অনাদায়ে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড। হরিণাকুন্ডু উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের আবু হানুর ছেলে মোঃ সাকিব (২০) কে ৭(সাত) মাস সশ্রম কারাদণ্ড ৫০০/- টাকা অনাদায়ে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বলেন, আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত ৭ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন:কংগ্রেসের নিম্নকক্ষে নিয়ন্ত্রণ পাচ্ছে ডেমোক্র্যাটরা: সিএনএন

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন