চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুমের অর্থায়নে মধুখালী মসজিদ রোড সংস্কার

খানখন্দে পূর্ণ চলাচল ভোগান্তি কমাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মধুখালী মসজিদ রোডটির সংস্কার কাজ শুরু হয়েছে। রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুমের নিজস্ব অর্থায়নে ভক্তবাড়ি থেকে মধুখালী গ্রামের প্রধান সড়কের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থাকা ভাঙ্গা অংশ গাইড ওয়াল দিয়ে পাকা করে নির্মাণ করে দেন।

স্থানীয় বাসিন্দাদের দাবী, মধুখালীর প্রধান সড়কে ভাঙ্গা থাকায় এতোদিন গাড়ী চলাচল ব্যহত হয়েছে। এসব বিষয়ে গত জুমআ’র নামাজে মধুখালীবাসি মুসুল্লিদের মতবিনিময়কালে আবু মাসুমকে সড়ক মেরামত বিষয়ে অবহিত করতে তিনি প্রতিশ্রুতি দিয়ে যান। পরে বুধবার সকাল থেকে সড়কটির সংস্কার কাজ শুরু করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আবু মোহাম্মদ মাসুম মুঠোফোনে জানান, নিজ ব্যবসার মুনাফার ৮০ ভাগই জনগণের জন্যে ব্যয় করছি। গ্রামীণ সড়কের দুর্ভোগ কমাতে সাধ্যমতো চেষ্টা করছি। পাশাপাশি বড় বাজেটের সড়কগুলো মাননীয় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু’র সহায়তায় করে দিচ্ছি। আমরা স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়নে কাজ করছি।

তিনি আরও জানান, আমি জনগণের জন্যে, রূপগঞ্জ ইউনিয়নবাসির জন্যে কাজ করছি বলেই তারা আমাকে সমর্থন, দোয়া ও সময়মতো ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি করে নিবেন।আমি এখন যেমন এলাকাবাসীর জন্যে করি, তেমনি সুযোগ পেলে আরও বহুগুণ বাড়িয়ে কাজ করবো।

বিজ্ঞাপন

পড়ুন : মাগুরায় লুটকৃত স্বর্ণের বার ভাগাভাগি নিয়েই খুন হয় যুবদল নেতা শাকের

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন