সিরিজ বাঁচানোর টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন

সিরিজ হার এড়ানোর মিশনে টস হেরেছেন নাজমুল হোসেন শান্ত। কয়েনভাগ্য পাশে পেয়ে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেইস।

বিজ্ঞাপন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। আগে ফিল্ডিং করতে নামবে বাংলাদেশ।

স্বাগতিক একাদশে পরিবর্তন দুইটি। কনকাশনে আগেই ছিটকে গেছেন মুমিনুল হক। এছাড়া বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাদের জায়গায় ফিরেছেন দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।

মিরপুর টেস্টের মতোই দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশেও জোড়া পরিবর্তন। ভাইরাস জ্বরের কারণে ছিটকে গেছেন টপ-অর্ডার দুই ব্যাটসম্যান জন ক্যাম্পবেল ও তেজনারাইন চন্দরপল। তাদের জায়গায় এসেছেন জশুয়া ডা সিলভা ও কেভিন উইকহ্যাম। উইকহ্যামের অভিষেক টেস্ট এটি।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভা, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, রস্টন চেইস, শামার জোসেফ, জেডেন সিলস, জশুয়া বিশপ, জোমেল ওয়ারিক্যান

পড়ুন:আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন