সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ

জামালপুরে সাদপন্থীদের আয়োজিতব্য জেলা ইজতেমা বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাওলানা জুবায়েরপন্থী আলেম-ওলামারা।

বিজ্ঞাপন

৫, ৬ ও ৭ নভেম্বরে অনুষ্ঠিতব্য সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েও সন্তোষজনক সাড়া না পাওয়ায় বৃহস্পতিবার সকালে
এ কর্মসূচি পালন করেন তাঁরা। এরই ধারাবাহিকতায় জামালপুরের মেলান্দহ উপজেলার ডেফলা ব্রিজের সামনে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বিঘ্নিত হয়।

এ সময় মেলান্দহ উপজেলা ইত্তেফাকুল ওলামার সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান, বকশীগঞ্জের মাওলানা আব্দুল মজিদসহ একাধিক বক্তা বক্তব্য দেন। তাঁরা বলেন, সাদপন্থীদের কথিত জেলা ইজতেমা বন্ধ না করা পর্যন্ত তাঁরা সড়ক ছাড়বেন না।

অবরোধের প্রায় এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান ও সমাবেশ অব্যাহত রাখেন। তাঁদের এ কর্মসূচি বিকেল পর্যন্ত চলমান ছিল।

পড়ুন : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন