ভারতে যাওয়ার পথে মেহেরপুর সীমান্তে দুই যুবক আটক

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশি এক দালাল ভারত হয়ে পর্তুগালে নেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের সীমান্ত পার হওয়ার জন্য প্ররোচিত করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আটক ব্যক্তিরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে গাংনীর ধলা সীমান্তের ধলা মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে এমরান হোসেন (২৩) এবং কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া গ্রামের সামছুল হকের ছেলে রেজাউল করিম (২৭)।

বিজিবি জানায়, ধলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৫/৭-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত টহল পরিচালনার সময় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, বাংলাদেশি এক অজ্ঞাতনামা দালাল ভারত হয়ে পর্তুগালে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার জন্য তাদের নিয়ে আসে। পরে অন্য এক দালালের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে ধলা মাঠে রেখে ওই ব্যক্তি পালিয়ে যায়।

এ সময় তাদের কাছ থেকে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ৮ হাজার ৫০ ভারতীয় রুপি, ৪ হাজার বাংলাদেশি টাকা, দুটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও একটি হাতঘড়ি জব্দ করা হয়।

আটক দুই যুবককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় সোপর্দ করেছে বিজিবি। পাশাপাশি এ ঘটনায় জড়িত দালালচক্রের সন্ধানে অনুসন্ধান চলছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন