শিবপুর সাহিত্য পরিষদের কার্যালয় উদ্বোধন, কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নরসিংদীর শিবপুরে শিবপুর সাহিত্য পরিষদের কার্যালয় উদ্বোধন ও প্রকাশিত কাব্যগ্রন্থ ‘সময় অসময়ের কবিতা’র মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৫ নভেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালামিয়া)।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূর উদ্দিন মো. আলমগীর।
শিবপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক নূরুল ইসলাম নূরচানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পরিষদের সহসভাপতি আরিফুল ইসলাম খান।

এতে আরও উপস্থিত ছিলেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, শিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠানে সাহিত্যচর্চার প্রসার এবং স্থানীয় কবি-সাহিত্যিকদের সৃজনশীল কর্মকাণ্ডের জন্য শিবপুর সাহিত্য পরিষদের নতুন কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

পড়ুন : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন