ইব্রাহিমের গোলে ভূটানকে হারিয়ে সাফ শুরু বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালো হলো বাংলাদেশের। বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিমের গোলে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

মাত্র এক গোল দিলেও ভুটানকে পুরো ম্যাচে আক্রমণ ঠেকাতে ব্যতিব্যস্ত রেখেছে থমাস ডুলির শিষ্যরা। যদিও কোনো গোল হচ্ছিল না। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে গোলের খাতা খুলে।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে অনেকগুলো আক্রমণ করে বাংলাদেশ। কিন্তু বেশির ভাগ শটই লক্ষ্যে রাখতে পারেননি জামাল ভূঁইয়া-সমিত সোমরা। আক্রমণভাগে খেলা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষই সুযোগ হাতছাড়া করেছেন একাধিকবার। ফলস্বরূপ প্রথমার্ধে কোনো গোল পায়নি তারা, গোল করতে পারেনি ভুটানও। ০-০ স্কোরলাইন নিয়ে দুদল বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলার ধরন কিছুটা ছন্নছাড়া দেখায়। যদিও কিছুক্ষণ পরপর আক্রমণে উঠছিল থমাস ডুলির শিষ্যরা। বারবার আক্রমণে উঠার ফল তারা পায় ম্যাচের ৬৮ মিনিটে।

প্রায় মাঝমাঠ থেকে জায়ান আহমেদের দেওয়া ক্রসে বক্সের ভেতর হেড করেন সোম। সেই বল পেয়ে যান বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিম। তার সামনে তখন কেবলই ভুটান গোলরক্ষক। কোনো ভুল না করে গোলরক্ষকের বাঁ পাশ দিয়ে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

আগামী ১১ নভেম্বর পরের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

বিজ্ঞাপন

পড়ুন : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন