রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর বড় ঈদগাহ কমপ্লেক্স চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজবাড়ী সদর ও পৌর বিএনপি এবং গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চর খানখানাপুর বড় ঈদগা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া বলেন,সম্প্রতি প্রধানমন্ত্রী রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজের অনুমোদন দিয়েছেন।এতে করে রাজবাড়ী জেলা বিএনপিসহ সাধারণ মানুষ সবাই খুশি।নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,আপনারা আমাকে ভালবাসেন বলেই আমি ছুটে আসি,আমি ও আপনাদের অনেক ভালবাসি।তবে আমার রাজনৈতিক জীবনটা বঞ্চিতময়।বঞ্চিতময় জীবন হলেও আমাদের সাথে থাকতে ভাল লাগে।তবে আমাদের সবাইকে ধৈর্য্য ধরতে হবে,সামনের কোন একদিন হয়তো আমাদের সুদিনও ফিরে আসতে পারে।
এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন- রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, পৌর বিএনপির সভাপতি আবুল কাসেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল প্রমূখ।
পড়ুন : হাইকোর্টের আদেশ অমান্য করে রূপগঞ্জে জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ


