ঢাকার ধামরাইয়ে দক্ষিণপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১৪)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণপাড়া যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনালে মুখোমুখি হয় পাওয়ার হাউস এফসি ও ফ্যালকন ফিউরি এফসি।
খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সভাপতি, পৌর যুবদলের সদস্য ও ধামরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী সহিদুল ইসলাম (সুজন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর আলী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার ও ফিরোজ খান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউর রহমান উজ্জ্বল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন চৌধুরী ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ খান মজলিস এবং ধামরাই পৌর জিয়া পরিষদের সভাপতি আলহাজ্ব জাবেদ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মো. আবু হাসান, দড়িকান্দা কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলাম, দক্ষিণপাড়া কালী মন্দিরের সভাপতি বাবু জগদীশ চন্দ্র সরকার, আইএমবির কান্ট্রি ম্যানেজার শ্রীদাম ভট্টাচার্য সুমন এবং ধামরাই পৌর কৃষকদলের সভাপতি আলতাবুর রহমান তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
পড়ুন : স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: টুকু


