সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ শিক্ষক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় শিক্ষা সফরের একটি বাস অনিয়ন্ত্রিত হয়ে খাদে পড়ে দুই শিক্ষক নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বাসটি কুমিল্লা থেকে শিক্ষা সফরে শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আবসার স্টার নিউজকে জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল এলাকার একটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা দুটি বাসে করে কক্সবাজার ভ্রমণের জন্য রওনা হন। পথিমধ্যে সাতকানিয়া এলাকার রেলক্রসিং অতিক্রম করার কিছু দূর পরই পেছনের দ্বিতীয় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই সাখাওয়াত হোসেন ইস্রাফিল ও সোহানা আফরোজ নামের দুই শিক্ষকের মৃত্যু হয় এবং অন্তত ২০ জন আহত হন।

দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে এগিয়ে আসেন। পরবর্তীতে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা।

বর্তমানে আহতদের মধ্যে ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত দুই শিক্ষকের মরদেহ দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

পড়ুন : চুয়াডাঙ্গা সীমান্তে গুলি, আহত বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন