আখাউড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালিটি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, উপজেলা জামায়াতের আমীর মো. ইকবাল হোসেন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
এছাড়া আখাউড়া থানার উপ-পরিদর্শক (এস আই) রেজা, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের প্রধান উপদেষ্টা দীপঙ্কর ঘোষ নয়নসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা র্যালিতে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া। সভাটি সঞ্চলনা করেন সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ।
সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।
পড়ুন:নোয়াখালী রুটে যুক্ত হবে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ
ইমি/


