কুয়েতের বাংলাদেশ দূতাবাসে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় দূতাবাসের সভাকক্ষে (হলরুম) এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মনিরুজ্জামান। দূতাবাসের কাউন্সিলর মো. শোয়াইব উল ইসলাম তরফদারের দক্ষতার সঙ্গে পরিচালনায় এতে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী বাংলাদেশি সমাজের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশি গণমাধ্যমকর্মী এবং দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর ঐতিহাসিক ৭ নভেম্বরের বীর শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মনিরুজ্জামান ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার অভূতপূর্ব সংহতি ও বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সিপাহী-জনতার ঐক্য এবং সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল। এই দিনটি আমাদের জাতীয় ঐক্য রক্ষা এবং প্রগতির পথে এগিয়ে যাওয়ার এক চিরন্তন প্রেরণা।”

​তিনি বিদেশে অবস্থানরত সকল প্রবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং প্রগতির ধারা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন