২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি : প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর গণঅভ্যুত্থান ঠিক সে সময়ে জনতা এবং সশস্ত্র বাহিনীর চিন্তা যখন এক বিন্দুতে মিলেছে তখনই শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে।

আজ সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি আরো বলেন, ৭৫-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর গণঅভ্যুত্থান একটি শিক্ষাকে দেয়, দেশ ও জাতির প্রয়োজনে জনতা এবং সশস্ত্র বাহিনী অলিখিত অপ্রকাশ্য যে দেয়াল, অনেক সময় সে দেয়াল ভেঙে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে জনতা এবং সশস্ত্র বাহিনী সকল সময় সঠিক সিদ্ধান্তটাই গ্রহণ করেছে।

সশস্ত্র বাহিনীর চেইন অফ কমান্ডের কথা আমরা যতই বলি, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিও যদি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস না করেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ না করতে পারেন, তাহলে তার কমান্ড অধস্তন কর্মকর্তারা অনুসরণ করেন না।

আলোচনা সভায় প্রতিমন্ত্রী আরো বলেন, ৭ই নভেম্বর ও ২৪ এর গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে সকলে এক হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহবান জানান ।

অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন