৭১ এর রাজাকার জামায়াত ও ২৪ এর রাজাকার আওয়ামীলীগ সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি রাশেদ খাঁন।
আজ বেলা ১২টার দিকে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি পরবর্তী সমাবেশে এ মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি আরো বলেন , বর্তমান সরকার যখন ক্ষমতা গ্রহন করেছে তখন নানা মুখি ষড়যন্ত্র শুরু হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি ঝিনাইদহ জেলা বিএনপি’র কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাস স্টান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ , সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ দলটির একাধিক নেতা বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
পড়ুন : নওগাঁয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
বিজ্ঞাপন


