গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ রোববার(৮ নভেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বিজ্ঞাপন

গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম।বক্তব্য রাখেন ডিজিটাল বহুমুখী সমবায় সমিতির সভাপতি তোফায়েল হোসেন, চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সভাপতি আবুল কাশেম, গাংনী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়ন সম্ভব। সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। পাশাপাশি সমবায়ের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন