বড়লেখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা রোয়েল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, বড়লেখা প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত দাস, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা প্রেসক্লাব বড়লেখার সাধারণ সম্পাদক মো. রুয়েল কামাল, সাংগঠনিক সম্পাদক আলী উবায়েদ ইমন এবং বড়লেখা দলিত কমিটির সভাপতি মিলন রবি দাস।

এ ছাড়া উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন সম্ভব। দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানের একপর্যায়ে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সমনভাগ ট্রাস্ট সঞ্চয় ঋণদান সমবায় লিমিটেডকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন