দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত

“করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ”-এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ নভেম্বর রবিবার জেলা প্রশাসন ও জেলা সমাবয় বিভাগ দিনাজপুরের আয়োজনে এবং দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতিসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চম্বর হতে বর্ণাঢ্য র‌্যালী ও শিশু একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন প্রধান অতিথি দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জেদান আলম মূসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা হরে কৃষ্ণ বির্ম্মন।

র‌্যালীতে অংশগ্রহণ করেন দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ আবু তাহের, সচিব গিয়াস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য মোঃ আরিফ আক্তার, মোঃ আনিসুর রহমান, মোঃ রেজাউল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ফরিদ হোসেন, নির্বাহী সদস্য মোঃ শাহীন, জেসমিন আক্তার, মোঃ কামাল হোসেন, মোঃ রবিউল ইসলাম ও আবুল কালাম আজাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সমবায় বিভাগের পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম, রুমানা জাহান, আজগার আলী, মোসলেমা খাতুন, সুমি আক্তার। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালীটি দিনাজপুর সরকারি কর্মচারী সমাবয় সমিতি লিমিটেড এর নিজস্ব কার্যালয় ঈদগাহ আবাসিক এলাকায় গিয়ে সমাপ্ত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন