জিয়াউর রহমান সব দলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যমতের দেশ গঠন করতে চেয়েছিলেন

দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল বলেছেন শাহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলকে সঙ্গে নিয়ে একটি জাতীয় ঐক্যমতের দেশ গঠন করতে চেয়েছিলেন।

দিনাজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ তহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচ্যক হিসেবে আলোচনা করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল্লাহ আল ফুয়াদ, বিভাগীয় প্রধান (ইসলামের ইতিহাস) অধ্যাপক মোঃ আবেদুর রহমান, বিভাগীয় প্রধান (ইংরেজি বিভাগ), নুর-এ-আলম সিদ্দিকী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ জেসমিন আকতার।

স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান (ইতিহাস বিভাগ) ও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংগতি দিবস উদযাপন কমিটির আহবায়ক মোঃ ছায়েদ আলী। অনুষ্ঠানে সভাতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোঃ তহিদুল ইসলাম বলেন, মব কালচার থেকে আমাদের শিক্ষার্থীদের বেরিয়ে আসতে হবে। তোমরা বিপ্লবের পক্ষে থাকবে মব কালচারের সঙ্গে থাকবে না। দিবসের আদর্শকে ধারণ করতে হবে তোমাদের।

সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিজ্ঞান ভবনের সামনে অধ্যক্ষ অধ্যাপক মোঃ তহিদুল ইসলাম ৭ নভেম্বরকে স্মরণীয় রাখতে বৃক্ষ রোপণ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেরন হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রভাষক সিরাজ আলী ও সহকারী অধ্যাপক মোস্তারিনা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন