সিরাজগঞ্জে ৪০ গ্রাম হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে সবুজ শিকদার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এরায় প্রদান করেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

দন্ডপ্রাপ্ত সবুজ শিকদার টাঙ্গাইল জেলার কালিহাতী থানার ইছাপুর গ্রামের আজাহার আলী শিকদারের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ২০২১ সালের ২১ জানুয়ারি সিরাজগঞ্জ শহরে মাদক বিরোধী অভিযান চালায় সদর থানা পুলিশ। অভিযান চলাকালে পুলিশের কাছে খবর আসে পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় মাদক দ্রব্য ক্রয়বিক্রয় হচ্ছে। সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিত টের পেয়ে এক যুবক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ৪০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।

এঘটনায় সদর থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জুয়েল রানা বাদী হয়ে সবুজ শিকদারকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত সবুজ শিকদারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় গাঁজা সেবনরত অবস্থায় ৩ জনকে হাতেনাতে ধরল পুলিশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন