ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৮ নভেম্বর (রবিবার) বিকেলে বোয়ালখালী পৌরসভার গোমদন্ডী ফুলতল এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি ও র্যালীপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম শওকত।
চট্টগ্রাম দক্ষিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন,শাহীনুর শাহীন হিরু বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী,পৌরসভা বিএনপির আহ্বায়ক সাবেক শহীদুল্লাহ চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাশেম,জাকির হোসেন, সারোয়ার আলমগীর, জেলা যুবদলের সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিন,জসিম উদ্দিন মেম্বার,জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলম শহীদ,পৌরসভা বিএনপি নেতা এম এ কামাল উদ্দিন,গোলাম হোসেন নান্নু, বিএনপি নেতা পেয়ার মোহাম্মদ, ইঞ্জিনিয়ার মো.ইকবাল, আজাদ খান,জয়নাল আবেদীন সিকদার, সাইফু মেম্বার, মো.কামাল উদ্দিন, মো.ইউনুচ চৌধুরী, মোঃজসিম উদ্দিন নীরব,মো.খালেদ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান রাসেল,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম কাজল,এনামুল হক সজীব,জামসেদ জিসান,সম্রাট সহ উপজেলা ও পৌরসভা,বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালিটি পৌরসদরের আরাকান সড়কস্থ ফুলতলা থেকে শুরু হয়ে উপজেলা সদরে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য শওকত আলম। এতে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড-ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দিবসটির তাৎপর্য তুলে ধরে দলীয় ঐক্য,সংহতি,গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতাকর্মীরা চট্টগ্রাম ৮ আসন চান্দগাঁও বোয়ালখালীর সাংসদ এরশাদ উল্লাহর সুযোগ্য নেতৃত্ব ও বোয়ালখালীবাসীর প্রতি ভালোবাসা ও আন্তরিকতার প্রশংসা করে আগামীতে বোয়ালখালীর উন্নয়ন কার্যক্রম আরও বৃদ্ধির আহবান জানান।
কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বোয়ালখালীতে উৎসবমুখর পরিবেশে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে বোয়ালখালী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় ঐক্য, সংহতি এবং গণতান্ত্রিক চেতনায় সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন : কসবায় বিএনপির দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি


