ধামরাইয়ে শ্রমিকবাহী বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩

ঢাকার ধামরাইয়ে শ্রমিক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পৃথক তিনটি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাবুল হোসেন, মহিউদ্দিন ও আব্দুল আল মামুন। তাঁদের মধ্যে বাবুল হোসেনকে সুতিপাড়া, মহিউদ্দিনকে কুল্লা এবং আব্দুল আল মামুনকে সুয়াপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাসের মালিক মো. লুৎফর রহমান বাদী হয়ে ধামরাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার ভোররাতে ধামরাইয়ের ঢুলিভিটা-কালিয়াকৈর বাইপাস সড়কের আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনে দাঁড়িয়ে থাকা ডিলিং পরিবহনের একটি শ্রমিকবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর বাসের মালিক থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার তিনটি পৃথক এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন