আ.লীগের ডাকা কর্মসূচীর বিরুদ্ধে মাধবদীতে যুবদল নেতা অপুর নেতৃত্বে প্রতিবাদ মিছিল

আওয়ামী লীগের ডাকা কর্মসূচীর বিরুদ্ধে নরসিংদীর মাধবদীতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে মাধবদী থানা যুবদল, মাধবদী শহর এবং মহিষাশুড়া ও নুরালাপুর ইউনিয়ন যুবদলসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মাধবদী থানা যুবদলের সদস্য সচিব শহিদুজ্জামান অপুর নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি মাধবদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলটি মাধবদী থানার প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান নেয় এবং আওয়ামী লীগের ডাকা কর্মসূচীর নামে দেশে নৈরাজ্যকারী আওয়ামী লীগের দোসর ও অভিযুক্ত নেতাকর্মীদের অবিলম্বে আইনের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবি জানিয়ে “কিসের আবার ডিসেম্বর, ধইরা ধইরা জেলে ভর” সহ বিভিন্ন স্লোগান দিয়ে মাধবদীর রাজপথ মুখরিত করেন।

প্রতিবাদ মিছিল শেষে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেনের সাথে নেতাকর্মীদের মতবিনিময় হয়। এ সময় পরিস্থিতি সম্পর্কে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, “কর্মসূচীর নামে মাধবদীতে যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তা আমরা কোনোভাবেই হতে দেব না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা সোচ্চার রয়েছে।”

মাধবদী থানা যুবদলের সদস্য সচিব শহিদুজ্জামান অপু বলেন, “আওয়ামী লীগের কোনো দোসর ও অপরাধীর এই বাংলার মাটিতে আর ঠাঁই হবে না। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন যে, বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরাও প্রশাসনের পাশে আছি।”

মাধবদী পৌর এলাকাসহ আশেপাশের বিভিন্ন স্থানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সম্প্রতি দায়েরকৃত বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার নিশ্চিত করা এবং তাদের ডাকা সব ধরেনের কর্মসূচীর প্রতিহত করার জন্যই এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান শহিদুজ্জামান অপু।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন