জাফলংয়ে আমির মিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের অপসারণ দাবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাবেক অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় সচেতন ব্যক্তিরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বাক্ষর জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও শিক্ষক-কর্মচারী নিয়োগে বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি মো. ফখরুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ২০১৯ সালে ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে এমপিওভুক্তির আবেদন করা হয়েছিল। এ ছাড়া প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম এবং শিক্ষক-কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগও তুলে ধরেন তিনি।

ফখরুল ইসলাম বলেন, এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে প্রধান শিক্ষককে পদ থেকে অপসারণের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে সাবেক অভিভাবক প্রতিনিধি আইয়ুব আলী, শিক্ষানুরাগী নজরুল ইসলাম মাস্টার, মজির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পড়ুন : শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন