কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ফুলের দোকানগুলো পরিদর্শন করেছেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তারা।
গতকাল ৯ নভেম্বর সোমবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সারিবদ্ধ ফুলের দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের স্বপ্ন, দীর্ঘদিনের পরিশ্রম ও জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের সভাপতি মোঃ বিপুল আহমেদ ও সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা জানান,কুড়িগ্রামে শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং বিভিন্ন উৎসব-আয়োজনে রঙ ছড়ানো ফুল ব্যবসায়ীরা আজ ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।
এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত লোকসান কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে তাদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।
পড়ুন : শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে
সা/


