পিরোজপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

‘সত্য, সরাসরি, সবার আগে’এই অঙ্গীকারকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে গণমাধ্যম প্রতিষ্ঠান এনপিবি নিউজের (NPB News) প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুর প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. খেলাফত হোসেন খুসরু। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক খালিদ আবু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব, সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বাবু, ইমাম হোসেন মাসুদ, হাসান মামুন, সাংবাদিক সোহরাব হোসেন জুয়েল ও এনপিবি নিউজের ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি মো. মহিববুল্লাহ হাওলাদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন এনপিবি’র মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি মো:মেহেদী হাসান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনপিবি নিউজের পিরোজপুর জেলা প্রতিনিধি মো. মারুফুল ইসলাম।

‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যমের প্রধান দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কথা তুলে ধরা। জনস্বার্থে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার মধ্য দিয়ে এনপিবি নিউজ আরও এগিয়ে যাবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে নিয়ে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।

পড়ুন : দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন