শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা

রাজধানীর ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছরের পথচলায় নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে গত শনিবার শহীদ জিয়া মহিলা কলেজের রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক উদ্বোধন ও দীক্ষার মধ্যে দিয়ে রোভার স্কাউটস গ্রুপ প্রতিষ্ঠা করা হয়েছে।

শহীদ জিয়া মহিলা কলেজের গভর্ণিং বডির সভাপতি সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মোঃ ইকবাল হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা পরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান মোঃ মঈনুল হক মঈন, স্কাউটসে ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপ পরিচালক আয়েশা আক্তার, মিরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবিশ, ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান জুয়েল, এমডিসি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা স্কাউট গ্রুপ প্রতিষ্ঠার প্রশংসা করেন। নারী শিক্ষায় নতুন সম্ভাবনা ও সৃজনশীলতা ও উন্নয়নের পথে শহীদ জিয়া মহিলা কলেজের অগ্রযাত্রা ও কলেজের উন্নয়ন ও কল্যাণে ব্যাপক সহযোগিতার আশ্বাস দেন। বর্নাঢ্য অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে শিক্ষার্থী,শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে প্রাণ চাঞ্চল্যের উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

এ ছাড়াও ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলেজে জাতীয় পতাকা উত্তোলন ও দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা করা হয়েছে। বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি গনতান্ত্রিক ও মানবিক রাস্ট্র প্রতিষ্ঠায় অবদান রাখার উপর গুরুত্ব দেন।

বিজ্ঞাপন

পড়ুন : কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন