হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

হবিগঞ্জে সীমান্ত এলাকায় পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা, ২৯ বোতল ভারতীয় বিয়ার, অবৈধ কম্বল ও মেহেদিসহ ৪৫ লাখ ৪০ হাজার ২৫০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১০ নভেম্বর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বাজার টিলা এলাকায় অভিযান চালায় সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩০ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়।

অন্যদিকে, মাধবপুর উপজেলার বান্ডুরীয়া এলাকায় অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল।

এ ছাড়া মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর ও চন্ডিছড়া মাজার এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় কম্বল ও মেহেদি জব্দ করা হয়। এ দুটি অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪৪ লাখ ২৮ হাজার টাকা।

সব মিলিয়ে চারটি অভিযানে জব্দ করা চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ ৪০ হাজার ২৫০ টাকা।

জব্দ করা মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় পণ্য যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

পড়ুন : ষড়যন্ত্র রুখতে ইসলামী দলগুলোর ঐক্য অপরিহার্য: খেলাফত আন্দোলন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন