সাংবাদিক আরিফ খান চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন, জবাই ও গুলি করে হত্যার হুমকি। সে জাতীয় দৈনিক “প্রতিদিনের সংবাদের” বেড়া-সাঁথিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
তরুণ প্রজন্মের এই সাংবাদিক এই পেশার শুরু থেকেই সমাজের বিভিন্ন অনিয়ম ঘুষ দুর্নীতিসহ অনুসন্ধানী প্রতিবেদন করে থাকেন। আরিফ খান সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য অনিয়মের বিষয় নিয়ে অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় কিছু সুবিধাবাদী মহল তাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন বলে জানা গেছে। বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রকাশ করায় এই সাংবাদিকের ব্যাপক পরিচিতি রয়েছে।
গত সোমবার সন্ধায় অচেনা দুটি নাম্বার থেকে তাকে ফোন দিয়ে অশ্লীল ভাষায় গালাগালি ও জ*বাই এবং গু*লি করে হ*ত্যা*র হুমকি দেন। এছাড়াও প্রতিনিয়ত তাকে ফোন দিয়ে তার অবস্থান জানতে চাচ্ছেন ও হুমকি দিচ্ছেন। ইতিমধ্যে হুমকি দাদা কয়েকজনের পরিচয় পাওয়া গেছে।
সব মিলিয়ে সাংবাদিক আরিফ খান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সকল ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ভুক্তভোগী জানিয়েছেন। সাংবাদিক কে এমন হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাবনার সকল সাংবাদিক মহল।
মতপ্রকাশের স্বাধীনতা মানে কাউকে অপমান করার অধিকার নয়। কারও সঙ্গে মতবিরোধ, ব্যক্তিগত বিরোধ কিংবা রাজনৈতিক দ্বন্দ্ব থাকতেই পারে। কিন্তু অশ্লীল ভাষায় গালাগালি, পরিবারকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং প্রাণনাশের হুমকি কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। মনে রাখতে হবে, হুমকি দিয়ে কাউকে দমিয়ে রাখা যায়, কিন্তু সত্য ও ন্যায়কে চিরদিনের জন্য থামিয়ে রাখা যায় না। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
পড়ুন : সিরাজগঞ্জে ৫০ একর জমিতে ধান কাটার উদ্বোধন করলেন জেলা প্রশাসক


