বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্যবস্থাপক (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের নাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

চাকরির ধরন

বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ

১১ নভেম্বর ২০২৬

পদ সংখ্যা

১টি

লোকবল নিয়োগ

১ জন

আবেদন করার মাধ্যম

ই-মেইল/ডাকযোগে

আবেদন শুরুর তারিখ

১১ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ

২১ নভেম্বর ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট

আবেদন করার লিংক

অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)
পদের নাম: ব্যবস্থাপক (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন)
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: জার্নালিজম/গণযোগাযোগ ও সাংবাদিকতা, পাবলিক রিলেশনস (PR), মার্কেটিং বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। 
অন্যান্য যোগ্যতা: বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় চমৎকার ও নিখুঁতভাবে প্রেস রিলিজ, রিপোর্ট এবং বক্তব্য লেখার দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ থেকে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

প্রধান দায়িত্বসমূহ-

  • সংগঠন ও মেম্বার সার্ভিস: বাজুসের পরিচালনা পর্ষদ এবং সদস্যভুক্ত জুয়েলারি ব্যবসায়ীদের সাথে সমন্বয় রেখে ইন্টারনাল ও এক্সটারনাল কমিউনিকেশন পরিচালনা করা।
  • ব্র্যান্ডিং ও প্রমোশন: বাংলাদেশের জুয়েলারি খাতের উন্নয়ন, সম্ভাবনা এবং জুয়েলারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বাজুসের নানামুখী উদ্যোগ ও প্রচারণা সফলভাবে বাস্তবায়ন করা।
  • ডিজিটাল ও মিডিয়া মনিটরিং: প্রতিদিন জুয়েলারি খাত ও বাজুস সম্পর্কিত সকল সংবাদ পর্ষবেক্ষন করা এবং বাজুসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা করা।
  • মিডিয়া ম্যানেজমেন্ট: প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং বাজুসের ইতিবাচক ভাবমূর্তি রক্ষা ও তুলে ধরা।
  • প্রেস রিলিজ ও কনটেন্ট তৈরি: বাজুসের সকল সংবাদ বিজ্ঞপ্তি (Press Release), বক্তব্য, মিডিয়া ব্রিফিং কনটেন্ট এবং প্রাতিষ্ঠানিক বার্তা তৈরি ও প্রেরণ করা।
  • ইভেন্ট ও প্রেস কনফারেন্স পরিচালন: সংবাদ সম্মেলন, সেমিনার, জুয়েলারি এক্সপো এবং সাংগঠনিক ও ব্যবসায়িক ইভেন্ট আয়োজনে মিডিয়া কভারেজ ও প্রচারণা নিশ্চিত করা।

কর্মস্থল: বাজুস কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা।
বেতন: আকর্ষণীয় বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ছুটি, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্সসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২১ নভেম্বর ২০২৬

পড়ুন:ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন