ব্রাজিল জাতীয় দলের বড় দায়িত্ব পাচ্ছেন রাফিনিয়া

বার্সেলোনার জার্সিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আগেই। এবার ব্রাজিল জাতীয় দলেও বড় দায়িত্ব পেতে যাচ্ছেন রাফিনিয়া। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠতে যাচ্ছে এই ফরোয়ার্ডের হাতে।

বিজ্ঞাপন

নিয়মিত অধিনায়ক মারকুইনহোসের অনুপস্থিতিতে রাফিনিয়ার ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের কোচিং স্টাফ। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে শনিবার জাপানের বিপক্ষে ম্যাচেই অধিনায়ক হিসেবে দেখা যাবে বার্সেলোনা তারকাকে।

নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন রাফিনিয়া।

বার্সেলোনার হয়ে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডান ঊরুতে চোট পান ব্রাজিলের নিয়মিত অধিনায়ক মারকুইনহোস। ফলে আসন্ন ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ২০২১ সাল থেকে ব্রাজিল জাতীয় দলের নেতৃত্ব দিয়ে আসছেন এই ডিফেন্ডার। তার অনুপস্থিতিতেই নেতৃত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন রাফিনিয়া।

জাতীয় দলের অধিনায়কত্ব অবশ্য রাফিনিয়ার জন্য নতুন অভিজ্ঞতা নয়। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের একটিতে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, অধিনায়ক নির্বাচনের আলোচনায় ব্রুনো গিমারায়েস, ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের নামও ছিল। তবে শেষ পর্যন্ত রাফিনিয়াকেই বেছে নিয়েছে ব্রাজিলের কোচিং স্টাফ। তিনি মাঠে না থাকলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্রুনো গিমারায়েস।

পড়ুন:শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন